কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে চালবোঝাই ট্রাকের ধাক্কায় সিরাজুল হক খান (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক খান বগুড়া সদর উপজেলার কৈচর গ্রামের মৃত রইস উদ্দিন খানের ছেলে।

জানা গেছে , বিকালে সিরাজুল হক খান মোটরসাইকেল নিয়ে মুরাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি চালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ার কাহালু থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুর ইসলাম বলেন, নিহত মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত একজন ভূমি কর্মচারী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button