কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৪৫) কাহালু উপজেলার উল্ট্র পশ্চিম পাড়া এলাকার মোঃ ছামছুল হকের ছেলে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রবিউল ইসলামকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button