দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী ও পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার মহলদারপাড়ার মো: দুলাল প্রামানিকের ছেলে মো: মারুফ হোসেন (২৩) একই এলাকার মৃত খাজাম উদ্দীনের ছেলে মো: রবিউল ইসলাম (৩০), উত্তর মাঝিপাড়ার মৃত শংকর প্রামানিকের ছেলে পবন প্রামানিক (৪৫) যিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে।
মহলদারপাড়ার মো: দুলাল প্রামানিকের মো: বাপ্পী হোসেন (২৬), বড় ধাপেরহাটের মৃত বিলাশ সোনামনি (৪০) এবং ধাপেরহাটের মৃত রঞ্জন বাশফোর তুলশী বাশফোর (৪৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ২৫ দিন, একজনকে ৩ মাস ১৫ দিন, একজনকে ৪ মাস, একজনকে ৫ মাস, একজনকে ২ মাস এবং অপর একজনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া আদালত আসামিদের মধ্যে দুজনকে ১০০ টাকা করে, একজনকে ৫০০ টাকা, দুজনকে ১ হাজার টাকা করে এবং একজনকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button