ধুনট উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় নিজ বসতবাড়ি থেকে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরুল কাদের সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১৮ অক্টোবর) ধুনট উপজেলার তারাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ইমরুল কাদের সেলিম উপজেলার তারাকান্দি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারাকান্দি এলাকায় ইমরুল কাদের সেলিমের নিজ বসতবাড়ি থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button