বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদের মরদেহ দেশে আসছে শুক্রবার

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে দেশে পৌঁছাবে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারান শাহেদ আহম্মেদ।

আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৬২ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর মরদেহ নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে ২৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এদিকে, নিহত শ্রমিকের পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা, তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা দিয়েছে।

বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিটের এই অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button