করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৫ টি নমুনার মধ্যে ২২ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২৫ টি নমুনার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া নারী গাইবান্ধা জেলার। নাম রোকসানা। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৮১১ জন, সুস্থ হয়েছেন ১০৫৬৮ জন এবং মোট মৃত্যু ২৯২ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৯৫২ জন।
