রোজা রেখে অসহায় কৃষকের পাশে কাহালু উপজেলা ছাত্রলীগ

বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলা অধীনস্থ জামগ্রাম এর অসহায় কৃষক ফজের আলির পাশে কাহালু উপজেলা ছাত্রলীগ।
কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ উচ্ছাসের নেতৃত্বে ,উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম মিলনের উদ্দ্যেগে স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দেন।
হুমায়ুন আহমেদ উচ্ছাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এবং বগুড়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সার্বিক নির্দেশনা বাস্তবায়নে আমরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নাজিব,ইমরান,ফারসি,নাহিদ,জনি,মতিউর,হুজাইফা,জোবাইর, হানিফ সহ প্রমুখ।
অসহায় কৃষক ফজের আলি জানান, পাকা ধান বিনামূল্যে কেটে ঘরে উঠাতে পেরে তিনি অত্যন্ত খুশি। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।



