করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৮ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮ জন। একইসাথে সুস্থ হয়েছেন ৩৪ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৫ টি নমুনার মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫ টি নমুনায় ১ জন করোনা পজিটিভ হয়েছে। সর্বমোট ৫০ টি নমুনা পরীক্ষা করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ৮ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৭ জন বাসিন্দা, শিবগঞ্জ উপজেলার ১ জন বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২০৬২ জন, সুস্থ হয়েছেন ১১৩৩৩ জন এবং মোট মৃত্যু ৩০৬ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৪২৩ জন।
