বগুড়ায় করোনায় আরো ১ জনের মৃত্যুু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জন মারা গেছেন। নাম নূর নবী (৪০) বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি শুক্রবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ১৫ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৪ টি নমুনার মধ্যে ১৬ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ৭ টি নমুনার মধ্যে সবার করোনা নেগেটিভ এসেছে। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১৪১ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ১৬ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন বগুড়া সদরের বাসিন্দা এবং বাঁকি ২ জন শেরপুর ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২৩৫৯ জন, সুস্থ হয়েছেন ১১৭৯৫ জন এবং মোট মৃত্যু ৩১৯ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৪৫ জন।
