বগুড়া জেলা

বগুড়ায় লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট ফাঁকা

শিথিল লকডাউন ও ঈদের ছুটির পর শুক্রবার শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনেই বগুড়ার রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে।

বেলা ১১ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় যৌথ বাহিনীর টহলের খবরে যে দুচারজন কৌতুহলী মানুষ বাইরে বেরিয়েছিল তারাও ঘরে ফিরে গেছে।


বগুড়া শহরতলীর বনানী, তিনমাথা, চারমাথা,মাটিডালি এলাকায় গিয়ে দেখা গেছে ট্রাক,পিকাপ ও মোটর বাইকে ঢাকার দিকে যাচ্ছে অনেকে।

কয়েকজনকে জিজ্ঞেস করে জানা গেল, জিজ্ঞাসাবাদ শেষে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মানবিক কারণে তাদের কনসিডার করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button