বগুড়া জেলা

বগুড়ায় এক ব্যবসায়ীর রহস্যজনক আত্নহত্যা

বগুড়ায় এক মটর গাড়ি ব্যবসায়ী গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল আনুমানিক ১০টায় শহরের দঁত্তবাড়ি মোড়ে তার নিজ বাড়িতে এঘটনা ঘটে।

মৃত হাসিবুল ইসলাম হাসিব (৩০) আলহাজ্ব মোস্তফা নুরুল ইসলামের ছেলে।

ফুঁলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

জানা যায়, ব্যক্তিগত কিছু ধার দেনা থেকে ব্যবসায়ী হাসিব মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল তিনি তার ব্যক্তিগত মটরসাইকেল সেজন্য বিক্রি করে দেন। এই নিয়ে পরিবারে তার বাবা ও স্ত্রীর সাথে হাসিবের মন মালিন্য  হয়।

আজ সোমবার সকালে বাহির থেকে তিনি নাস্তা করে এসে দরজা আটকিয়ে গায়ে দেওয়ার কাঁথা দিয়ে নিজ শোবার ঘরের ফ্যানের সাথে গঁলায় ফাঁস দেন। পরে তার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করলে মৃত হিসেবে পায়৷

ফুঁলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আমরা দরজা ভাঙা ও খাঁটে শোয়ানো অবস্থায় হাসিবের লাশ পেয়েছি। 

এটি প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও আমরা লাশটি হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button