বগুড়া জেলাসারাদেশ
নদীর পানি বাড়ছে, বগুড়াসহ ১৫ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

নদ-নদীর পানি এখনও বাড়ছে। ১৫ জেলায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির।
বর্তমান ১০টি নদীর পানি ২২টি পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জামালপুরসহ বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতির অবিনতির দিকে।
ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের। ডুবে গেছে কৃষকের ফসল।
এদিকে শুক্রবার থেকে কমতে শুরু করেছে তিস্তার পানি। ফলে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শুরু হয়েছে দুই তীরে ভাঙন। লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী, হাতীবান্ধাসহ পাটগ্রামের দহগ্রামে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।