বগুড়া জেলা
বগুড়ায় র্যাবের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় র্যাবের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব ১২। এ সময় তার ০১ টি প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন।
র্যাব জানায়, জয়পুরহাট জেলার সদর এলাকায় ০১ জন ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করিতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল গভীর রাত্র রাতে জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব বাজারস্থ ভাসানী রোড়ে মারোয়ারী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযানন পরিচালনা করে শরাফত নামের এক মাদক ব্যাবসায়ীকে ৪২ কেজি গাজা সহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট জেলার জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।




