বগুড়া জেলা

বগুড়ায় সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে শেখ হাসিনা’র জন্মদিন পালন

বগুড়ায় সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে শেখ হাসিনা’র জন্মদিন পালন করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের ৪ নাম্বার ওয়ার্ডের চক সুত্রাপুর এলাকায় ২০০ জন অসহায়ের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের ৪ ওয়ার্ড স্বেচ্ছাসেবী কমিটির সভানেত্রী ওশী রানী সাবিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিও বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লাখিন আহম্মেদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম,জাহাঙ্গীর,জিতু,শিমু,মুন্না সহ সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য বাশার,শান্ত,তৌফিক,কাউসার,সুমন সহ আরো অনেকে।

উক্ত খাদ্য বিতরণের পর দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button