বগুড়া জেলা

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গত সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের ধাওয়াপাড়া এলাকার মৃত সোইর প্রামানিকের ছেলে হারুন অর রশিদ(২৮) এবং শাজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার মৃত শমসের আলীর ছেলে সোহেল(৪৯)।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮৫ পিস ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button