প্রধান খবরবগুড়া জেলা
শ্রম দপ্তর ও কল্যান কেন্দ্র বগুড়া’র নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রম অধিদপ্তরাধীন “৬টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যান কেন্দ্র বগুড়া এর নবনির্মিত ভবন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শহরের চকসুত্রাপুরে বগুড়ার বিভাগীয় শ্রম অধিদপ্তরে উদ্বোধন ঘোষনা করেন।
বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রসাশক জিয়াউল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ সহ আরো অনেকে।