বগুড়া জেলারাজনীতি

বগুড়ায় পৌর ছাত্রলীগের ৫ ইউনিটে কমিটি ঘোষণা

বগুড়া পৌর শাখা ছাত্রলীগসহ সরকারি শাহ সুলতান কলেজ, সান্তাহার সরকারি কলেজ, সোনাতলা নাজিরা আকতার কলেজ ও দুপচাঁচিয়া উপজেলা শাখা ছাত্রলীগের মোট ৫টি ইউনিটের কমিটি ঘোষণা হয়েছে।

বগুড়া পৌর শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সুজিত কুমার দাস এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জমান সাব্বির। এছাড়াও ওই কমিটিতে সহ-সভাপতি পদে নেতৃত্ব পেয়েছেন আবির হোসেন, রাখীবুল হাসান, কাওসার আলী, মাহবুবুল হক শাফিন এবং আবু সুফিয়ান শাওন। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সোহানুর রহমান, সামি আল সাব্বির সৈকত, আসিফ শেখ, তন্ময় শেখ, তানভীর রহমান, রাফিউর রহমান এবং আক্কাস আলী সরকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, আবু সুফিয়ান, এ এইচ এম মুহাইমিনুল হাসান, তানিন আহমেদ, জয় কুমার দাস, নয়ন অধিকারী, সাকোয়াত হোসেন, শেখ নসিব দীপ্র এবং ইউসুফ আব্দুল্লাহ হৃদয়।
প্রচার সম্পাদক পদে মেফতাউল কবির হৃদয় এবং দপ্তর সম্পাদক পদে মোস্তফা আল মামুনকে দায়িত্ব দেয়া হয়েছে।

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রলীগে, সভাপতি পদে আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাব্বী স্বাধীনকে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও ওই কমিটির বাকি নেতারা হলেন, সহ-সভাপতি পদে- গোলাম রসুল, অমিত কুমার, উত্তম কুমার এবং মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাফিজ আহমেদ ও জাকির সরকার। সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম ও শুভ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।

সরকারি নাজির আকতার কলেজ শাখা ছাত্রলীগের নতুন নেতারা হলেন, সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক মিলন ইসলাম।

সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাজন কান্তি দাস এবং সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি পদে সজীবুর রহমান এবং শাহিন হোসাইন শুভ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাফিন সাদিক মাহিম এবং অর্জুন রায়কে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, রাদিত রহমান ইরাম এবং জোবায়ের হাসান সাদিক।

দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের নেতারা হলেন, সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূর ইসলাম।

সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত ৫ টি পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যেগুলো জানানো হয়।

ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, আগামী তিন দিনের মধ্যে সদর উপজেলা,শিবগঞ্জ উপজেলা ও গাবতলী সরকারি কলেজের শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে৷

এই বিভাগের অন্য খবর

Back to top button