পোড়াদহে বাঘাইর মাছ বিক্রি বন্ধ: বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগ

বগুড়া ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় বাঘাইর মাছ বিক্রি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলায় পোড়াদহ মেলায় মহাবিপন্ন বাঘাইর কেনা বেচা বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।
বন্যপ্রাণী আইন অনুযায়ী মেলায় বাঘাইর কেনাবেচা করলে তার ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিচালক এ এস এম জহির উদ্দিন জানান, বাঘাইর মাছ দিন দিন বিপন্ন হয়ে যাচ্ছে। যেভাবে এই মাছকে বিক্রি করা হচ্ছে এক পর্যায়ে এই প্রাণী হারিয়ে যাবে।
এছাড়া মেলায় তাদের পক্ষ থেকে একটি মনিটরিং টিমও এবার থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান এবং মেলার আয়োজক মো. আব্দুল মজিদ মণ্ডল বলেন, আমি কয়েকদিন আগে চিঠি পেয়েছি। এরপর থেকে এই মেলায় যেন বাঘাইর মাছ বিক্রি না হয় সেই প্রচারণা শুরু করেছি। মেলার আগে এই নির্দেশনা ও শাস্তিমূলক ব্যবস্থার কথা মাইকে প্রচার করা হবে।
এসএ//



