বগুড়া জেলা

২ মেয়েসহ বগুড়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

দুই মেয়েসহ বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ ফেব্রুয়ারি (বুধবার) করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা দেন। ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাদের নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

এর আগে জেলা প্রশাসক ২০২০ সালের ৩ নভেম্বর প্রথম করোনায় আক্রান্ত হন। 

ডিসি জিয়াউল হকসহ তার দুই মেয়ে শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তারা সরকারি বাস ভবনে হোম আইসোলেশনে রয়েছেন।


ডিসি জিয়াউল হকের দুই মেয়ের একজন প্রথম শ্রেণি ও আরেকজন নবম শ্রেণির শিক্ষার্থী।


ডিসি জিয়াউল হক জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারী পরীক্ষায় তাঁর ও পরিবারের অপর দুই সদস্যের করোনা পজিটিভ এসেছে। তবে তারা ভালো আছেন এবং নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button