প্রধান খবরবগুড়া জেলা

ভালোবাসা দিবসে সরকারি আজিজুল হক কলেজে সিঙ্গেলদের মিছিল

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে যখন সবাই জীবনে চলার পথে ভালোবাসার স্বাদ নিতে ব্যাস্ত তখন সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বগুড়া সিঙ্গেল কমিটি প্রেমের সুষ্ঠ বন্টনের দাবিতে মানব বন্ধন করেছে।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না-তা হবে না এমন স্লোগানে ছেলে মেয়েদের একাধিক রিলেশনে যুক্ত না থাকার আহ্বান ও জানিয়েছেন তারা।

দিনটিকে উদযাপনে জন্য বগুড়ার তরুন-তরুনি সহ অনেকেই ঘুরতে এসেছেন বিভিন্ন পার্ক, উদ্যান আর কলেজ ক্যাম্পাসে। এমন সময় ভালোবাসা বঞ্চিতদের ব্যাতিক্রমি এ আয়োজন অনেকের কাছে ভিন্নরকম অভিজ্ঞার জন্ম দিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button