বগুড়া জেলা

বগুড়ায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক ১

বগুড়ার ১৪৯ বোতল ফেনসিডিলসহ মো. হারুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

শাজাহানপুর বি-ব্লক এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লালি করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হারুন ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকার মৃত মন্টুর ছেলে।

সোমবার দুপরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে এক মাদক ব্যবসায়ীর ফেনসিডিল বহনের কথা জানতে পারে র‌্যাব। ওই তথ্যের ভিত্তিতে শাজাহানপুর বি-ব্লক এলাকায় তল্লাশি চালিয়ে হারুনকে ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button