বগুড়ায় বিবিকিউ পিজ্জা হাটের বর্ষপূর্তি উদযাপন

বগুড়ায় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে শহরের জলেশ্বরীতলা এলাকার বিবিকিউ পিজ্জা হাট রেস্টুরেন্টের।
বুধবার দুপুরে ওই রেস্টুরেন্টে কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
রেস্টুরেন্টের পরিচালক আব্দুল বাসেদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি।
এ সময় তিনি বলেন,সময়ের সঙ্গে মানুষের রুচি পাল্টেছে, এখন দৈনন্দিন খাদ্যাভাসের তালিকায় হরেক স্বাদ ও বৈচিত্রের খাবার যুক্ত হয়েছে। বিশ্বের নানা দেশ ও নানা অঞ্চলের খাবারগুলো এ দেশে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ভোক্তাদের পছন্দ ও চাহিদায় বৈচিত্রতার কারণে রেষ্টুরেন্ট ব্যবসায় অপার সম্ভাবনা তৈরি হয়েছে। ভোক্তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে নানা বৈচিত্রের মান সম্পন্ন খাবার পরিবেশন করে একবছরে ‘বারবি কিউ-পিৎজা হাট’ জনপ্রিয়তা অর্জন করেছে। খাবারের গুণগত মান ও সর্বোচ্চ গ্রাহকসেবা দিয়ে প্রতিষ্ঠানের এই সুনাম ধরে রাখতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দৈনিক জয়যুগান্তর পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ, ম্যাক্স মোটেলের ব্যবস্থাপনা পরিচালক জি এম সাকলাইন বিটুল, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী আলী এখতিয়ার তাজু, দেলোয়ার হোসেন, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও জেলা দুপ্রকের সদস্য সঞ্জু রায় এবং সাবেক ছাত্রলীগ নেতা মিম পোদ্দার।
উপস্থিত ছিলেন বিবিকিউ পিজ্জা হাটের মিরাজুল ইসলাম মিলন, ব্যবসায়ী নাফিউল নাহিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বগুড়ায় অ্যারাবিয়ান, পশ্চিমা, ইউরোপীয় এবং এশিয়া মহাদেশীয় হরেক স্বাদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছেএ বাবারবি কিউ-পিৎজা হাট।
এসএ



