বগুড়া জেলাবিএনপিরাজনীতি
বগুড়ায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম। বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক নাজমুল আলম সাজু, সহসাংগঠনিক সম্পাদক মাহাফুজ-উন-নবী-ডন।
এছাড়াও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।
এসএ