প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ৩০০ পিস ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।

১৩ এপ্রিল বেলা সাড়ে ৩ টার দিকে জেলার সদর থানাধীন হাড্ডিপট্টি বাস ষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আশিক শেখ (৩৬) জেলার ফুলবাড়ি এলাকার মৃত শাসছুল শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোবাইলও উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএ



