বগুড়া জেলা

বগুড়ায় ১৪৯ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ীকে আটক

বগুড়ায় ১৪৯ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃত সনি বাশঁফোড়(২৬) শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মৃত রঞ্জু বাশঁফোড়ের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, অভিযুক্ত সনি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আটককৃত সনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button