বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া ২৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ১ টি ট্রাক, মোবাইল এবং টাকা জব্দ করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আরমান আলী (২৬) কাহালু উপজেলার শিতলাই গ্রামের মোঃ কাবেজ উদ্দীনের ছেলে।
সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে চন্ডিহারা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সন্দেহভাজন ট্রাক সমূহে তল্লাশি চালায়। একপর্যায়ে ২৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করকে সক্ষম হন তারা।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী স্বীকার করেছেন সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
এসএ



