বগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ৪

বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আশরাফুল হক(৩০), শ্রী আশিষ কুমার ওরফে রিপন(৩১),মোঃ মানিক মন্ডল(৪৩), আঃ মালেক(৩২)।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে জেলার মাটিডালী হইতে লিচুতলাগামী বাইপাস রাস্তার উত্তরে সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button