আইন ও অপরাধবগুড়া জেলা

বগুড়ায় হিটলু হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়েরবাড়ী কাতলাহার বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধুনটের বেড়েরবাড়ি সরদারপাড়া এলাকার দিরাজ সরদারের ছেলে এনামুল হক(৩৬) এবং একই এলাকার খলিলুর রহমানের ছেলে সুমন রহমান(২৮)।

সিআইডি জানায়, ১০ এপ্রিল এই মামলার এজাহার নামীয় আসামী নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য হিটলুকে বেশ কিছু লোকজন জমায়েত করতে বলে। হিটলুকে বলেন এমপি আসবে লোকজন দেখাতে হবে। এই কথা শুনে হিটলু অনেক কষ্ট করে কিছু সংখ্যক মোটরসাইকেল ও লোকজন জোগাড় করে।

এক পর্যায়ে এমপি না আসলে হিটলু আসামী নবাব আলীকে বলে যে, তাদেরকে মোটরসাইকেলের তেল দিতে হবে। এ নিয়ে আসামী নবাব আলীর সাথে হিটলুর বাকবিতন্ডা হয় । পরে ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে আসামী নবাব আলীর হুকুমেই এনামুল হক ও সুমন রহমানসহ অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র দিয়ে হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে মৃত্যু নিশ্চিত করে।

পরেরদিন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের টাইরপাড়া এলাকার একটি কবরস্থান থেকে হিটলুর মরদেহ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়ার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের সিআইডি এর একটি চৌকস টিম জিজ্ঞাসাবাদ করছে । জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আদালতে প্রেরণ করা হবে ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button