প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে- গেলো ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বাঙালী নদীর পানি বুধবার থেকে বিপৎসীমার ৫ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি কমতে শুরু করায় নতুন করে কোন গ্রাম প্লাবিত হয়নি। বাঁধে আশ্রয় নেয়া বানভাসী মানুষ নিজ-নিজ বাড়িতে যাবার অপেক্ষায় আছে। বন্যায় প্লাবিত বিদ্যালয়গুলো থেকে পানি মেনে যেতে শুরু করেছে। তবে ৫৮ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এখনো পাঠদনের উপযোগী হয়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বন্যা কবলিত তিনটি উপজেলা সোনাতলা, সারিয়াকন্দি ও ধুনটে এ পর্যন্ত ১০০ টন চাল, নগদ ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রতিদিন বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button