দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন যুবক আটক

বগুড়ায় ২৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়ার গোবিন্দপুর এলাকার গফুর প্রামানিকের ছেলে জাহেদ আলী(২৭), আলিমুদ্দিনের ছেলে রাসেল(২৬) এবং হারেজ মিয়ার ছেলে সোহেল মিয়া(৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন
শনিবার দুপুর ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার শাহারপুকুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ
