প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় গাঁজাসহ আটক ২

বগুড়ায় দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)।
আটককৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালীর দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার রমজান আলীর ছেলে আ: রাব্বী(২৩) এবং চৌদ্দগ্রামের জামিরকোট এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে সফি উল্লাহ(৪৩)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার সাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ



