বগুড়া জেলা

জাতীয় শোক দিবসে বিসিক বগুড়া জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মসূচি পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিক শিল্পনগরীতে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১১ টায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়। বিসিক জেলা কার্যালয়ের সন্মেলন কক্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আশরাফুল মমিন খান। এসময় ১১ জন শিল্প উদ্যোক্তাকে স্বল্প সুদে সাড়ে ২৬ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি।

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক এ.কে.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি আজিজার রহমান মিলটন, শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী রবশন কামাল সহ আমন্ত্রিত অতিথিগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক বগুড়ার উপব্যবস্থাপক জিন্নাত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বিসিক বগুড়ার সম্প্রসারণ কর্মকর্তা মো: মাশরুর হাসান।

শেষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button