বগুড়া জেলা
বগুড়ায় ফেন্সিডিলসহ এক যুবক আটক

বগুড়ায় ২৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আটক যুবক ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানার মৃত মোবারক আলীর ছেলে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে ফেন্সিডিলসহ আটক করে। এসময় তার কাছ থেকে ২৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বহনকারী মোটরসাইকেল, নগদ অর্থ, ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।
এসএ
