বগুড়া জেলা

বগুড়ায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে জেলা পুলিশের অভিযান

বগুড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় অবৈধ ভাবে মোটরসাইকেল ও কার পার্কিং করায় বেশ কয়েকটি মামলা করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন, সদর ট্রাফিক ফাড়ীর ইনচার্জ মাহবুব আলম, বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সদর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম রবি।

এদিকে অবৈধভাবে গাড়ী পার্কিংয়ে ক্ষেত্রে এদিন বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করেন পাশাপাশি কয়েকটি গাড়িকে মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, শহরে যানজট কমানোর জন্য জেলা পুলিশের এই অভিযান৷ ফুটপাত দখল করে দোকান বসানো ও বিভিন্ন দোকানের মালামাল ফুটপাতে রাখার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছে না৷ তাই জেলা পুলিশ প্রতিনিয়ত এমন অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এসময় চেলোপাড়া, কাঠালতলা, রাজাবাজার এলাকায় ভাসমান বিক্রেতাদের স্থানান্তর ও স্থায়ী দোকানগুলো যেন ফুটপাতে দোকানে মালামাল না রাখে সেই নির্দেশ দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button