বগুড়া জেলা

বগুড়া’র শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩য় ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ার জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি এই স্লোগানে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৩ এর ৩য় ম্যাচ অনুষ্ঠিত।

মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে সোনাতলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশ জুড়ে জেলা-উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করেন খেলাটি।

টুর্নামেন্টের ৩য় ম্যাচে অংশগ্রহণ করেন জেলার গাবতলি উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।

প্রথম রাউন্ডের এ খেলায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুটি দল। ৮০ মিনিটের খেলায় খেলার প্রথমার্ধে গাবতলি উপজেলা গোল করে এগিয়ে যায়। পরে ২য় হাফে গাবতলি উপজেলার আত্নঘাতি গোলে খেলায় সমতা ফিরে আসে এবং শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button