প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়া সদর উপজেলার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত মনিষা রহমান স্বর্ণা (১৪) নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণার আত্মীয় জানান, স্বর্ণার মানসিক সমস্যা ছিল। সংসারের কাজ বেশি করার কারণে সকাল মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। রেলওয়ে পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button