দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ ২ প্রতারক আটক

বগুড়ায় একটি নকল সোনার মূর্তিসহ দুই প্রতারককে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার করমজি এলাকার এলিম হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (১৯) এবং তালুচ এলাকার দুলাল হোসেনের ছেলে সাদিকুল ইসলাম(২০)। বুধবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়

বৃহস্পতিবার সকালে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি নকল সোনার মূর্তি ও মোবাইলসহ তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button