শিক্ষা
প্রধান খবর

রমজানের ছুটির ঘাটতি পুষিয়ে নিতে ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজান মাসজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রোজার ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে রমজানের ছুটি শেষে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে।

এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে পিছিয়ে পড়া তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button