শিক্ষা
প্রধান খবর

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে দেশে হামে আক্রান্ত ও মৃত শিশুর সংখ্যা, সংক্রমণের বিস্তার, টিকাদানের হার এবং টিকার প্রাপ্যতা সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও দেরির কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

আবেদনকারীর দাবি, এসব ব্যর্থতা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই দ্রুত দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি চালুর নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, বর্তমানে যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা প্রকৃতপক্ষে হাম কি না, নাকি অন্য কোনো রোগ-সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের জন্য হামের টিকা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠান মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

বর্তমানে দেশজুড়ে অত্যন্ত সংক্রামক রোগ হাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় রোগটির প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের ৬০ শতাংশের বেশি বয়স ৯ মাসের কম এবং তাদের কেউই হামের টিকা পায়নি। সাধারণত নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে দেওয়া হয়।

তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ মাসের পরিবর্তে এখন ৬ মাস বয়সেই প্রথম ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button