শিক্ষা প্রতিষ্ঠান

বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।

বুধবার কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে বরণ করা হয়। এদিন সকাল ৯ টার দিকে এ উপলক্ষে এক সমাবেশের অনুষ্ঠিত হয়। এতে আজিজুল হক কলেজ ছাত্রশিবির সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন আজিজুল হক কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

প্রধান অতিথি বলেন, বিশ্ব যখন প্রযুক্তির ছোঁয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে তখনো আমরা দূর্নীতি, অব্যবস্থাপনার কারনে যেকোন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। দেশে লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার সমাজের বোঝায় পরিনত হচ্ছে। অথচ রাস্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেনা। বেকার সমস্যার সমাধান এবং কাঙ্খিত সমৃদ্ধশালী কল্যাণ রাস্ট্র গড়ার দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। এ লক্ষ্যে দূর্নীতিমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সেই কাঙ্খিত কল্যাণ রাস্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই। অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের। আমরা দূর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পারলেই দেশ অল্প সময়ের ব্যবধানে উন্নত রাস্ট্রে পরিণত হবে। তিনি আসন্ন নির্বাচনে দূর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আরোও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আজিজুল হক কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button