নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বগুড়ায় নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোটগ্রহণ দিবসের আগের মধ্যরাত থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

যেসব যানবাহন চলাচল বন্ধ থাকবে

আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত-

  • ট্যাক্সি ক্যাব
  • পিকআপ
  • মাইক্রোবাস
  • ট্রাক

এছাড়া, ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না

তবে জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকদের যানবাহন
  • জরুরি সেবা, চিকিৎসা কার্যক্রম, ঔষধ ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন
  • বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের স্বজনদের যানবাহন (টিকিট বা প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে)
  • দূরপাল্লার যাত্রী পরিবহন ও দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে চলাচলকারী যান
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনি এজেন্টের জন্য একটি যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে)
  • সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল (অনুমোদন সাপেক্ষে)
  • নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল
  • বিটিআরসি ও বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহন
  • জাতীয় মহাসড়ক, বন্দরগামী সড়ক এবং আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কসমূহ

জেলা প্রশাসন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন
মোঃ তৌফিকুর রহমান
জেলা প্রশাসক, বগুড়া ও রিটার্নিং অফিসার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

এই বিভাগের অন্য খবর

Back to top button