
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা গেছে, নির্ধারিত সময় অতিক্রম করে রাত ৮টার পর নির্বাচনী পথসভা আয়োজন করায় সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর এ ধরনের সভা আয়োজন নিষিদ্ধ।
উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তথ্যসূত্র: কালবেলা



