নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

তারেক রহমানসহ বগুড়ার সাতটি আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা

বগুড়ার সাতটি আসনের সবকটিতেই জয়ের সুবাস পাচ্ছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা)

মোট কেন্দ্র ১২৬টি। ৬৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৮৮ হাজার ৩৯০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ)

মোট কেন্দ্র ১১৪টি। ৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ২৯০ ভোট।
জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি)

মোট কেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৩৫২ ভোট।
জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম)

মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট।
জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর ও ধুনট)

মোট কেন্দ্র ১৮৮টি। ১২৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) পেয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৮০২ ভোট।
জামায়াতে ইসলামীর দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ৩৬২ ভোট।

বগুড়া-৬ (সদর)

মোট কেন্দ্র ১৫০টি। ১০১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১লক্ষ ৪৪ হাজার ৯১৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৭ হাজার ৮২৩ ভোট।

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর)

মোট কেন্দ্র ১৭৩টি। ১৩৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ২ লক্ষ ৮০ হাজার ৪০৯ ভোট।
জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৭ হাজার ৭৭০ ভোট।

আংশিক ফলাফলে সাতটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে সব কেন্দ্রের ফলাফল পাওয়া না পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button