নির্বাচন
প্রধান খবর

গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট নিয়ে ‘হ্যাঁ’ জয়ী, ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

এবারের নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়।

কোন দল কত আসন পেল

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

দলভিত্তিক ফলাফল অনুযায়ী-

  • বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন
  • জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন
  • বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন
  • খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন
  • বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি পেয়েছে ১টি আসন
  • গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন
  • গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি

এই ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button