আইন ও অপরাধবিনোদন

মাদক মামলা: আজ আদালতে হাজির হবেন পরীমনি

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার (১২ মে) দিন ধার্য রয়েছে।

পরীমনি হাজিরা দিতে সকাল ১০টায় আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি।

এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের ১২ মে দিন ধার্য করেন।

গত বছরের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button