অর্থ ও বানিজ্য
প্রধান খবর

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর সৃষ্ট বৈশ্বিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটির দিনে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি-র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাতে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গণমাধ্যমে খবর আসে, ইরান যুদ্ধের কারণে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানি বহনকারী দুটি জাহাজ দেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই দ্রুত পরিশোধিত জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর দুটি প্রস্তাবের ভিত্তিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট নামের প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button