অর্থ ও বানিজ্য
প্রধান খবর

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক চিঠি জারি করা হয়েছে।

চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির এমডি শওকত আলী খান, জনতা ব্যাংক পিএলসির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সুপারিশে সম্মতি দিয়েছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে।

তবে তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ কিংবা পরবর্তী সময়ে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button