অর্থ ও বানিজ্য

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, রপ্তানি ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চালানো যাবে। তবে রপ্তানির ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা এবং প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা।

এছাড়া অনুমোদিত পরিমাণের বাইরে অতিরিক্ত ইলিশ রপ্তানি করা যাবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button