আন্তর্জাতিক খবর

যুদ্ধের প্রথম দিনেই আহত হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিনেই পায়ে আঘাত পেয়েছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটি ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ বিমান হামলার প্রথম দিনেই তিনি এ আঘাত পান।

মোজতবা খামেনি সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র স্থলাভিষিক্ত হিসেবে গত রোববার ঘোষণা করা হয়। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই হামলায় নিহত হন আলী খামেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার সময় মোজতবা খামেনিও পায়ে আঘাত পান। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি এখন পর্যন্ত জনসমক্ষে বা ভিডিও বার্তায় উপস্থিত হননি।

এর আগেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে যুদ্ধের সময় মোজতবা খামেনি আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতেও তাকে ‘জানবাজ’ বা শত্রুর হামলায় আহত যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এত দিন তার আঘাতের ধরন বা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button