আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানে আবারও বড় হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে আবারও সর্বোচ্চ মাত্রার হামলা চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শুক্রবার পেন্টাগন-এ ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।”

তিনি আরও বলেন, এই সংঘাতের গতি ও সময় নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের ভাষায়, “এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।”

একই সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ-এর চেয়ারম্যান ড্যান কেইন বলেন, “আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।”

তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও তীব্র হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button